পুরুলিয়া, ৩১ জানুয়ারি;- যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু হল এক জনের । শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ঝালদা থানার জারগো এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে বছর 30 এর মৃত ওই ব্যক্তির নাম গণেশ রায় । তার বাড়ি বাগমুন্ডি থানার কালিমাটি এলাকায় । শুক্রবার সকালে প্রায় 50 জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি যখন বাগমুন্ডি থেকে পুরুলিয়া অভিমুখে যাচ্ছিল সেই সময় জারগো এলাকায় সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় 15 ফুট নিচু জমিতে পড়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 যাত্রীর । আহত হয় 27 জন বাসযাত্রী । তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর । আহতদেরপুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঝালদা থানার পুলিশ । ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ জানিয়েছেন যেহেতু মৃত গণেশ রায় পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি ছিল বলে জেলা পুলিশের তরফে তার আত্মীয়দের হাতে 25 হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে ।
Related Articles
রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় আপাতত বন্ধ থাকছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।
কলকাতা , ২৪ মার্চ:-রাজ্যে প্রথম দফার ভোটের আগে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ আপাতত বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর কেন্দ্রীয় বাহিনীর জন্য গঠিত রাজ্য পুলিশের নির্বাচনী সেলের তরফে প্রতিটা থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেল থেকে শুরু করে পরবর্তী নির্দেশ পর্যন্ত শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ বন্ধ থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো […]
মাঝ গঙ্গায় নৌকা বিহার, বার্জে ধাক্কা মেরে উল্টে গেলো নৌকা।কোনো ভাবে প্রাণে বাঁচলেন ছয় জন।
হুগলি, ২৩ এপ্রিল:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিষড়া থেকে আজ বিকালে পাঁচজন একটি ডিঙি নৌকা করে গঙ্গায় ভ্রমনে বের হন। তাদের একজন মহিলাও ছিলেন।মাঝি নিয়ে মোট ছয় জন ছিলেন। নৌকায় মদ্যপান চলছিল। সন্ধা সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝ গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। গঙ্গায় তলিয়ে যায় নৌকা। […]
মন্ত্রীর হোর্ডিং, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তাঁরই দলের যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে।
হাওড়া, ২৩ আগস্ট:- প্রতিষ্ঠা দিবসের আগে দলেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাওড়ায় আন্দুলের কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ উঠল দলেরই যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের সামনে মন্ত্রী অরূপ রায়ের বিশালাকার প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা তৈরি হয়। আরও অভিযোগ, এর গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো […]





