সোজাসাপটা ডেস্ক,১৩ জানুয়ারি:- সরকারী জমি বেআইনিভাবে বিক্রী করে দেওয়ার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। সোমবার এই মর্মে পঞ্চায়েত প্রধানের কাছে এলাকাবাসীরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের কথা মেনে নিয়ে এই জমি সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক ডাকে পঞ্চায়েত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্তনগর ভাগারধার এলাকায়। প্রসঙ্গত এই ভাগারেই হুগলি-চুঁচুড়া পৌরসভা ও কোদালিয়া-১ও২ নম্বর পঞ্চায়েত ময়লা ফেলে। সেই ভাগারের সামনের একটি ফাঁকা অংশে স্থানীয় কালী মন্দির ও কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের ভ্যাটের গাড়ি থাকতো। বছর খানেক আগে ওই মন্দির কমিটিকে পঞ্চায়েত জলের পাম্প বসানোর জন্য জন্য জায়গাটি ছাড়ার অনুরোধ জানালে তঁারা ওই জায়গা ছেড়ে মন্দিরটি সামনের দিকে এগিয়ে নিয়ে আসে।
অভিযোগ সেখানে পাম্পও হয়নি আর ভ্যাটের গাড়িগুলি এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। পুরো জমিটিই স্থানীয় পঞ্চায়েত সদস্য বলরাম শিকারী বিক্রী করে দিয়েছে বলে অভিযোগ। আজ অভিযুক্ত বলরাম শিকারীর দেখা না পাওয়া গেলেও এবিষয়ে কোদালিয়া ১নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশীষ চক্রবর্তী বলেন আমি অভিযোগ পেয়েছি। আগামী ২০তারিখ স্থানীয়দের সাথে এবিষয়ে পঞ্চায়েতে মিটিং ডেকেছি। যদি ওটা সরকারী জমি হয় তাহলে অবশ্যই আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।Related Articles
সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ।
কলকাতা , ৩১ মে:- সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট ফর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার এর নতুন চেয়ারম্যান হলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। ৩১ মে, সোমবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়। ২০১৮ সালের মে মাসে তিনি ডিজি-র পদ থেকে অবসর নেন। এর পরেই তাঁকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আইএএস […]
রিষড়ায় আবাসনের ছাদ থেকে পরে মৃত্যু বৃদ্ধার ! দূর্ঘটনা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ।
হুগলি, ১১ এপ্রিল:- রিষড়া পোস্ট অফিসের কাছে আবাসন থেকে পরে মৃত্যু হল এক বৃদ্ধার।মৃতের নাম মিনতি রানী ঘোষ(৬০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এদিন সন্ধা নামার আগে রিষড়া পোস্ট অফিসের কাছে জিটি রোড লাগোয়া একটি আবাসনের ছাদ থেকে জিটি রোডের উপর পরে যান বৃদ্ধা।ধপ কিছু একটা পরার শব্দ শুনে এলাকার বাসিন্দারা দেখেন রাস্তায় পরে রয়েছেন বৃদ্ধা। […]
কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ধর্ণায় বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ এপ্রিল:- নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশন তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করার পর টুইট করে জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। আগামীকাল দুপুর বারোটায় ময়দানের গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন তিনি। Post Views: 366




