সোজাসাপটা ডেস্ক,২৬ ডিসেম্বর:– বৃহস্পতিবার সাতসকালেই শুরু হয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আংশিক দেখা গিয়েছে এই গ্রহণ। সকাল ৮.০৫ থেকে ১১ টা পর্যন্ত কেরালায় দেখা গিয়েছে। গ্রহণ উপলক্ষে দেশের বেশিরভাগ মন্দিরই ছিল বন্ধ। বন্ধ তারাপীঠ সহ রাজ্যের একাধিক মন্দিরও। চলছে পূজার্চনা। এই গ্রহণ পূর্ণগ্রাস নয়। চাঁদ সূর্যকে পুরো ঢেকে দিতে পারবে না। ফলে সূর্যের কোনগুলি বেরিয়া থাকবে। তা তৈরি করবে একটি অগ্নিবলয়। চাঁদের চারিদিকে তার ছটা বেরিয়ে থাকবে।
কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, সকাল ৮টা থেকে শুরু হয়েছে গ্রহণ। ধীরে ধীরে ২ ঘণ্টা পর তা পূর্ণ প্রকাশিত হয়। বেলা ১০টা ৪৭ মিনিট নাগাদ গ্রহণ ছিল সর্বোচ্চ। দুপুর ১টা ৩৫ মিনিটে শেষ হয়। গ্রহণের তীব্রতা সবথেকে বেশি থাকবে চার মিনিটেরও কম। এই গ্রহণ দক্ষিণ ভারতের বেশিরভাগ জায়গা থেকেই দৃশ্যমান হয়েছে। কেরল, তামিলনাডু, পুদুচেরিতে তা সবথেকে ভালো দেখা গিয়েছে।Related Articles
হাওড়ায় ব্যাতাইতলার কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৪ নভেম্বর:- শিবপুর থানা এলাকায় ব্যাতাইতলা ফাঁড়ির কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন কিভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হতাহতের খবর নেই। শিবপুর থানা সূত্রের খবর, ব্যাতাইতলা ফাঁড়ি সংলগ্ন র্যাম্পের নিচে তিনটি ঝুপড়িতে আগুন ধরে যায়। দ্রুত পুলিশ ও ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছায়। […]
চুরি যাওয়া লোহার পাইপ উদ্ধার করল পুলিশ।
হাওড়া , ১৬ জানুয়ারি:- ফের সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। চুরি যাওয়া প্রচুর লোহার পাইপ উদ্ধার করলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ দিন আগে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার জে এন মুখার্জি রোডের একটি লোহার পাইপের গোডাউনের কয়েক’শ পিস লোহার পাইপ( যার আনুমানিক মূল্য প্রায় দু’লক্ষ টাকা)চুরি যায়। সেদিনই এই সংক্রান্ত বিষয়ে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি অভিযোগ […]
আগামীকাল আজমীর থেকে বিশেষ ট্রেন ডানকুনি আসছে , স্টেশন পরিদর্শনে প্রশাসনের আধিকারিকরা।
চিরঞ্জিত ঘোষ,৪ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।আর এই লক ডাউনের ফলে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বহু মানুষ। ভিনরাজ্যে আটকে পরা মানুষদের বাড়ি ফেরানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। সেই কথা মতো আগামীকাল আজমীর থেকে হুগলি জেলার ডানকুনি স্টেশনে আসছে বিশেষ ট্রেনে ফিরছে আটকে পরা মানুষরা।তাই আজ […]




